ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত গবেষণা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ১২:২৯
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি প্রধান উদ্দেশ্য হওয়া উচিত গবেষণা।জ্ঞান-বিজ্ঞানের যে ধারাবাহিকতা তা গবেষণা ছাড়া রক্ষা সম্ভব না। 
 
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত "গবেষণায় জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ" শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ এ কথা বলেন। 
 
অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ বলেন,বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ সত্যি কথা বলতে শিক্ষকদেরও নেই, গবেষকদের মূল্যায়ন করার প্রবনতা আমাদের মধ্যে নেই এটি একটি বড় কারণ।শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি প্রক্রিয়া সবক্ষেত্রেই গবেষণাকে অবহেলার জায়গায় রাখা হয়েছে। পাশের দেশ ভারত যেভাবে গবেষণায় এগিয়ে গিয়েছে আমরা সেভাবে এগোতে পারেনি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিএইচডির জন্য দেশের বাইরে যাচ্ছে। এসআই হয়ে গেলো, বিসিএসে হয়ে গেলো এসব বিশ্ববিদ্যালয়ের কাজ না।বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞানচর্চার মাধ্যমে, বিশ্বমানের লেখাপড়ার মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করা। বিসিএস তো থাকবেই কিন্তু আমাদের কোনো শিক্ষার্থী পিএইচডি করতে দেশের বাইরে গেলে এটা তো আমাদের জন্য এচিভমেন্ট। বিসিএস এর যে প্রশ্নপত্র দেখা যায় যারা ক্লাসের ভালো ছাত্র তারা সাধারণত ভালো করতে পারে না,তারা ক্লাসের পড়ায় এত ব্যাস্ত থাকে যে বিসএসের পড়ায় সময় দিতে পারে না।আমার মনে হয় বিসিএস এর প্রশ্নপত্র,পরীক্ষার ধরণে পরিবর্তন আনা উচিত। 
 
তিনি আরও বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যদি ইনডেক্স জার্নালে গবেষণা প্রকাশ করতে পারে তাহলে বিশ্ববিদ্যালয় থেকে প্রণোদনা দেয়ার সিস্টেম চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত গবেষণা।আর একটি কথা হলো গবেষণা করতে হবে কোয়ালিটি গবেষণা, গবেষণার সংখ্যা বাড়িয়ে লাভ নেই।গবেষণা হতে হবে কোয়ালিটি সম্পন্ন।  

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ