জন্মদিনের কেক কেটে ‘ঠোঁট’ নিয়ে ট্রলের শিকার নুসরাত
গতকাল (৮ জানুয়ারি) ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের জন্মদিন। এদিন ৩২ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে আগের দিন মাঝরাত থেকেই শুরু হয় বিশেষ দিনের উদযাপন। যদিও করোনার কারণে তা ছিল খুব ছিমছামভাবে।
এদিন নুসরাতের জন্য এসেছিল সাদা রঙের টু টায়ার কেক। তাতে লেখা ‘হ্যাপি বার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত। প্রসঙ্গত, নুসরাতকে পরিবার ‘নয়না’ নামেই ডাকে। এদিন মেকআপ ছাড়াই দেখা মেলে তার। গালে হাত দিয়ে পোজ দেন তিনি। তবে এখানেও নিজের ‘ঠোঁট’ নিয়ে ট্রলের শিকার হন নায়িকা।
নুসরাতকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান যশও। মধ্যরাতেই বউকে বার্থ ডে উইশ করে দেন তিনি। গোয়ায় তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যশ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, এবারের জন্মদিনের উপহার তিনি আগেই পেয়ে গিয়েছেন। আর যা তাঁর কাছে সবচেয়ে সেরা। সেটা হলো ছেলে ঈশান।
কদিন আগেই গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই ফিরেই পালন করলেন জন্মদিন। এবার কাজে ডুব দেওয়ার পালা তার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
শাফিন / শাফিন
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা