ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাংসদ এসএম শাহাজাদার মায়ের জানাজা সম্পন্ন


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২২ বিকাল ৫:৪২

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বোন ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের এমপি এসএম শাহজাদার মা মিসেস ছকিনা খানম শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন লিভারের রোগে ভুগছিলেন। শনিবার বিকেলে রাজধানীর ন্যাম ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় দফা জানাজা শেষে বেতাগী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সিইসি নুরুল হুদা, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহাজাদা, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আজীজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আলেম-ওলামাসহ হাজারো জনতা দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা