ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১২ ঘণ্টার ব্যবধানে পাবনায় আবারো সড়ক দুর্ঘটনায় দুজন নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১১:১৮

১২ ঘণ্টার ব্যবধানে পাবনায় আবারো সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এ দুজন নিহত হন। এ সময় আরো চারজন ‍আহত হন। রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিকশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার ১২ ঘণ্টা আগে সকাল ৮টায় ও সাড়ে ৮টায় পাবনা সদর উপজেলায় ৩ জন নিহত হন।  

ঈশ্বরদীতে নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৫) এবং সিএনজিচালিত অটোরিকসার চালক। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঈশ্বরদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল সিএনজিটি। পথে দিকশাইল মোড়ে বিপরীত দিক  থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকসার চালক ও এক যাত্রী নিহত হন। ‍এ সময় গুরুতর আহতদের মধ্যে ডলি খাতুন, আনোয়ারা খাতুন, মহরম আলী ও শাহিন হোসেনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাদের রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ অটোরিকসা ও ভটভটি জব্দ করেছে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা