গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি-৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের স্থানীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয় ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জননেতা আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেটসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শাফিন / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন