ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ভ্যানিটি ব্যাগে ফেনসিডিল : নারী মাদক কারবারি আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৩:৩৮
দিনাজপুরের বিরামপুরে ভ্যানিটি ব্যাগে অভিনব কায়দায় ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল পাচারকালে ফেন্সি বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় পৌর শহরের মাহমুদপুর মহল্লার (ঘাটপাড়) শাখা যমুনা নদীর ব্রিজের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে ফেন্সি বেগমকে আটক করা হয়। ফেন্সি বেগম উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর গ্রামের কবিরাজপাড়ার মাহাবুর আলমের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 
থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ভারতীয় সীমান্ত থেকে বিরামপুর শহরে মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে সন্ধ্যায় পৌর শহরের মাহমুদপুর এলাকার ঘাটপাড়ে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে কাটলা থেকে আসা এক নারীকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে অভিনব কায়দায় রাখা ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ নারী মাদক কারবারি ফেন্সি বেগমকে আটক করা হয়ছে।
 
ওসি আরো জানান, আটক মাদক কারবারি ফেন্সি বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সোমবার (১০ জানুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন