সাতকানিয়ার মধ্যে শতভাগ পাস করে সর্বোচ্চ স্থানে আবু হুরায়রা মাদ্রাসা
সাতকানিয়ার মাদার্শার আবু হুরায়রা মাদ্রাসাটি এখন নির্দিষ্ট গলি পেরিয়ে পুরো সাতকানিয়া উপজেলার ৩২টি মাদ্রাসার মধ্যে শতভাগ পাসে এবং ৮ জন এ প্লাস পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
জানা গেছে, সাতকানিয়া উপজেলার মাদার্শাতে মাত্র ৩০ হাজার টাকা পুঁজি করে স্থানীয় সচেতন মহল ১৯৯২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে আজ মাদ্রাসাটির মূল ভবন ও মাদ্রাসার নামে সম্পত্তির পরিমাণসহ মোট ১০ কোটি টাকার মূল্যে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। উপজেলার বিভিন্ন জায়গা থেকে পড়তে আসায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০০ জনের মতো। শিক্ষক আছেন ২২ জন।
মাদ্রাসার নিজস্ব ভবন ও মনোরম পরিবেশের কারণে আবু হুরায়রা দাখিল মাদ্রাসাটি আজ পুরো উপজেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। দক্ষ পরিচালনা পর্ষদ ও দক্ষ শিক্ষকদের দ্বারা সমগ্র উপজেলার ৩২টি মাদ্রাসায় মধ্যে প্রথম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
আবু হুরায়রা মাদ্রাসা পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মো. জাফর বলেন, সম্পূর্ণ এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে পরিচালিত তিল তিল করে গড়ে ওঠা মাদ্রাসাটি যে আজ পুরো উপজেলায় প্রথম হলো, এটাই আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা এলাকাবাসী এবং শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে এ অর্জন ধরে রাখতে চাই।
মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হামিদ সিকদার বলেন, মাত্র ৩০ হাজার টাকা দিয়েই আমরা এলাকাবাসী সম্পূর্ণ বিনা বেতনে মাদ্রাসার কার্যক্রম শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা মাননীয় এমপি নদভীর বদান্যতায় এমপিওভুক্ত হয় ২০১৯ সালে এবং স্থায়ী ভবনে রূপান্তরিত হয়।
মাদার্শার সাবেক চেয়ারম্যান ও সাবেক সফল ছাত্রনেতা মো. ইব্রাহিম (এমকম) বলেন, আলহামদুলিল্লাহ আজ পুরো সাতকানিয়ায় আলো ছড়িয়ে ৩২টি মাদ্রাসার মধ্যে প্রথম হলো আমাদের সেই ৯২ সালের ছোট্ট মাদ্রাসাটি। মাদ্রাসাটি এমপিওভুক্তিকরণ হয় ২০১৯ সালে মাননীয় সাংসদ এমপি নদভীর কল্যাণে। আমরা মাননীয় এমপি মহোদয়কে মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি মাদ্রাসাটি আলিম শিক্ষার পাঠদানের উন্নীতকরণে মাননীয় সাংসদের সহযোগিতা কামনা করি।
শাফিন / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী