ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে ৪২ বোতল মদসহ আটক ২


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দুটি ক্যাম্পের সদস্যরা ৪২ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস), দুটি প্লাটিনা মোটরসাইকেল, দুটি ব্যাগ, দুটি স্মার্ট মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার সীমান্ত জনপদ চারাগাঁও গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. নুর উদ্দিন (২২) ‍এবং একই গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৩০)।
 
সোমবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের একটি চৌকস টিম সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাগলী বাজার ব্রিজের উপর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় (অফিসার চয়েস) ৩০ বোতল মদ, একটি প্লাটিনা মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে দুটি ব্যাগ ও দুটি সিমসহ দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
এদিকে রোববার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল উপজেলার লাকমা পূর্বপাড়া গ্রামের সম্মুখ রাস্তা থেকে ১২ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস)-সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আটক করে।
 
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মোটরসাইকেল, সিমসহ মোবাইল ফোন এবং ব্যাগ তাহিরপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাফিন / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা