মা হচ্ছেন পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার (১০ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।
তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে।
পরীমণি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’
এদিকে আসছে ২১ জানুয়ারি মুক্তি পাবে পরীমণির নতুন সিনেমা ‘মুখোশ’। চলতি বছর এটিই হবে নায়িকার মুক্তি পাওয়া প্রথম সিনেমা। এই সিনেমা নিয়ে তার আবেগ এবং ভালোবাসাটাও একটু বেশিই। রোববার রাজধানীর বনানীর এক অভিজাত রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয় সিনেমার টাইটেল গান।
সেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল