ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক, জুয়াড়িসহ গ্রেফতার ১১
ময়মনসিংহ ডিবির অভিযানে মাদক, জুয়াড়িসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে এবং ডিবির ওসি মো. সফিকুল ইসলামের তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগরীকে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে ডিবির এসআই মো. মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রোববার (৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরশ্রীরামপুর এলাকা হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ঈশ্বরগঞ্জের ধীতপুরের মো. হাসান আলীর ছেলে মো. আব্দুস সোবহান, নান্দাইলের আতারামপুরের মৃত জনাব আলীর ছেলে মো. রফিকুল ইসলাম, নান্দাইলের জাহাঙ্গীরনগরের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন, রাঘবপুর এলাকার মো. হাসেন আলীর ছেলে মো. হাসেম ওরফে হাসিম মিয়াকে এবং এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রোববার রাতে ময়মনসিংহ পাটগুদাম ইসলামবাগ এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ চরইসলামবাগের ব্যবসায়ী সুজন মিয়ার স্ত্রী সোবাহানা খাতুনকে আটক করে।
এছাড়া এসআই মো. আব্দুল জলিল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে রোববার রাতে কেওয়াটখালী এলাকা হতে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কেওয়াটখালীর বলাশপুরের আ. ছামাদের ছেলে মো. মিঠুনকে এবং এসআই মো. সোহরাব আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিঘারাকান্দা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জীবন সাহার ছেলে রিপন সাহা, মৃত আ. মান্নানের ছেলে মো. রাকিব ওরফে মঞ্জুকে আটক করেন।
এদিকে, এসআই অজয় কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরহরিপুর থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ি মৃত জয়নুদ্দিনের ছেলে নুর ইসলাম, চরঈশ্বরদিয়ার মৃত সৈয়দ আলীর ছেলে হেলাল উদ্দিন, রঘুরামপুরের মৃত ছমেদ আলীর ছেলে মো. তাহের উদ্দিনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছেন।
৮ মাদক ব্যাবসায়ী ও ৩ জুয়াড়ি এবং দুই কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে নান্দাইল ও কোতোয়ালি মডেল থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবির ওসি আরো জানান, ময়মনসিংহ মহানগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied