প্রশাসনকে গালি দেয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যালট বাক্স ছিনতাইচেষ্টা এবং প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলীসহ ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরো অনেককে অজ্ঞাত আসামি করা হয়। সোমবার ঘটনাস্থল বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী আজগর আলী ও তার অনুসারীরা বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশ করেন। ওই সময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে আজগর আলী ও তার অনুসারীরা ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারপিট করেন। পরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সামগ্রিক ফলাফলে নির্বাচনে জয়ের পরও আজগর আলী প্রশাসনের কর্মকর্তাদের গালি দেন। সেই সাথে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে খাগড়াছড়ি, বান্দরবান পাঠানোর হুমকি দেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied