ঘরেই তৈরি করুন চিকেন পাস্তা
পাস্তা খেতে কে না পছন্দ করেন! ছোট থেকে বড়, সবারই পাস্তার নাম শুনলে জিভে জল চলে আসে! মুখোরোচক এই খাবার খেতে সবাই রেস্টুরেন্টে হামলে পড়েন। তবে এই করোনাকালে রেস্টুরেন্টে না গিয়ে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন পাস্তা। এটি তৈরি করাও বেশ সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারে এই পদ।
জেনে নিন রেসিপি-
উপকরণ
১. পাস্তা ২০০ গ্রাম
২. হাড় ছাড়া মুরগির মাংস ২০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি দেড় কাপ
৪. ক্যাপসিকাম কুচি আধা কাপ
৫. রসুন বাটা এক টেবিল চামচ
৬. ভিনেগার এক চা চামচ
৭. সয়া সস এক চা চামচ
৮. চিলি গার্লিক সস প্রয়োজনমতো
৯. টমেটো সস ২-৪ টেবিল চামচ
১০. চিলি ফ্লেকস আধা চা চামচ
১১. পাস্তা মসলা দেড় চা চামচ
১২. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১৩. চিনি স্বাদমতো
১৪. তেল পরিমাণমতো ও
১৫. লবণ স্বাদমতো।
তৈরির পদ্ধতি : প্রথমে একটি পাত্রে সামান্য লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর ওই পানিতে পাস্তা ঢেলে সেদ্ধ করুন। ৫ মিনিট সেদ্ধ করার পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন পাস্তা। তারপর আবারও পানি ঝরিয়ে নিন। এবার প্যান গরম করে এতে তেল গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি ভেজে নিন। এরপর এতে সেদ্ধ করা মাংস হাত দিয়ে ছড়িয়ে নিন কিংবা কুচি করে তেলে ছেড়ে দিন।
এরপর একে একে রসুন বাটা, ভিনেগার, লবণ দিয়ে নাড়তে থাকুন। এরপর হালকা আঁচে ঢেকে মসলা কষিয়ে নিন। মাংস একটি ঝুরি ঝুরি করে ভাজা হলে পাস্তা ও মসলা মিশিয়ে দিন। এবার প্যানে সয়া সস, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেকস, একটু টমেটো সস, চিলি গার্লিক সস, চিনি ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর ৫ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন। কিছুক্ষণ ভালো করে নেড়ে নামিয়ে নিন পাস্তা। ব্যাস তৈরি হয়ে গেলো জিভে জল আনা চিকেন পাস্তা। এবার পরিবেশন করুন গরম গরম পাস্তা।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে