ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করল গুগল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১:৩৩

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রোম ব্যবহারকারীদের আগের চেয়ে এখন আরও সতর্ক হতে হবে। দুই বিলিয়ন ব্যবহারকারীকে এই সতর্কবার্তা দিল গুগল। নাহলে যে কোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন যে কেউ।

ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম ব্রাউজার। গেলো বছর ক্রোম ব্রাউজারে সাইবার হামলার ঘটনা ঘটেছে অসংখ্যবার। অনেক ব্যবহারকারীরই খোয়া গেছে ব্যক্তিগত তথ্য। বছরের শুরুতেই ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা দুর্বলতার সন্ধান মিলেছে। যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করছে টেক জায়ান্ট গুগল।

যদিও হামলা মোকাবিলায় এরইমধ্যে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এখনই বিশ্বের অনেক দেশে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করবে গুগল।

নতুন সংস্করণটি ডাউনলোডের ফলে ব্যবহারকারী নিরাপত্তায় থাকবেন অনেক বেশি। যে কারণে দ্রুত সংস্করণটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে গুগল। তবে নতুন সংস্করণটির বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী।

তারা দাবি করছেন, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মেলে না। সমস্যা সমাধানে ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিস্কার করতে হয়। আশা করা যাচ্ছে গুগল খুব শীঘ্রই এই সমস্যার সমাধান আনবে। যাতে ব্যবহারকারীদের ক্রোম ব্যবহারে আরও বেশি সহজ ও নিরাপদ হয়।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন