সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর কমিটি ঘোষণা
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামে সামাজিক, স্বেচ্ছাসেবী, রক্তদান ও সেবামূলক সংগঠন ‘মানব কল্যাণ’-এর ৪১ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে শেখ মোস্তফাকে সভাপতি, সাবজল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে দুধের আউটা মানব কল্যাণ সংগঠনের অফিস প্রাঙ্গণে আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবজল হোসাইন বলেন, আমরা দুধের আউটা যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে মানব কল্যাণ-এর সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলহাজ মো. আবুল হাসনাত খান কাজল, বাবর আলী, আমিন মিয়া, নবী নুর, রাসেল মিয়া। কমিটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মল্লিক মিয়া, আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আলী প্রমুখ।
শাফিন / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied