ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:৯
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ নিরাশা হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। আটক নিরাশা উলিপুর পৌর শহরের সরদারপাড়া এলাকার মৃত চিত্ত শেখ ওরফে রমজান আলীর ছেলে।
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পৌর শহরের সরদারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বেচা-কেনা করছে। এ সময় উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই এলাকার রমজান আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নিরাশা হোসেনকে ২২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক কেনা-বেচার সাথে জড়িত পাঁচজন ঘটনাস্থল পালিয়ে যান। গ্রেপ্তারকৃত নিরাশার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। 
 
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন