ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জের পঞ্চকরণে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে আহত ৭


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৩:২৫

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ধানের খড় কাটা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন।  আহতরা হলো- কৃষক কামরুল হাওলাদার (৩৮), নাজমিন আক্তার (৩২), ভাইপো মাদ্রাসাছাত্র তাইজুল মুনসী (২০), বনি আমিন (১৭), মেহেদী শেখ (২০)। রক্তাক্ত জখম অবস্থায় আহতদের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, ঘটনার দিন কৃষক কামরুল হাওলাদার পঞ্চকরন গ্রামের তার চাচাতো ভাই জমির মালিক খোকন হাওলাদারের অনুমতি নিয়ে ধানের খড় (নাড়া) কাটতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ৭-৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় কামরুল হাওলাদার ও তার স্ত্রীসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে কামরুল হাওলাদার ও তাইজুল মুনসীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ সংঘর্ষে অপর পক্ষের ধলু শেখ ও পিয়ারা বেগম আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, উভয়পক্ষ কম-বেশি আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল জানান, অভিযোগ পেলে সত্যতা যাচাইপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

শাফিন / জামান

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা