ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৮ জাতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৩:৩৯
বুধবার (১২ জানুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১৮ জাতীয় মহিলা টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
 
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টা ও দৃষ্টির ফলে নারীরা আজ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে ইহা আমাদের সকলের গৌরবের বিষয়। ময়মনসিংহ হলো খেলাধুলার নক্ষত্রের স্থান। এখান থেকে অনেক নামি দামি খেলোয়ার সৃষ্টি হয়েছে।
 
খেলোয়াড়দের উদ্দেশে মেয়র বলেন, খেলাধুলা চর্চা ও বিভিন্ন  টুনামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আরও ভালো এবং নতুন খেলোয়াড় সৃষ্টি হবে বলে তিনি আশা রাখেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য অধ্যাপক ইউসুফ পাঠান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এহতেশামুল আলম, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান-১ ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্ প্রমুখ।
 
আরো উপস্থিত ছিলেন- সাবেক জাতীয় ক্রিকেটার দিপু রায় চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।
 
উল্লেখ্য, টুর্ণামেন্টে ৮টি বিভাগ অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ বিভাগ বরিশালের মুখোমুখি হয়।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ