ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আড়াই মাস পর মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ৪:১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য তিনজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আড়াই মাসের মধ্যে মমেক হাসপাতালের করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত বছরের ২৬ অক্টোবর করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের অরুনা পাল (৯০), জয়গুন (৮০), হিমু (২৯) ও হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০)। এদের মধ্যে অরুনা পাল করোনায় আক্রান্ত ছিলেন।

বুধবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগী পাঁচজন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুজন। এদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মুন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ