ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মাঠে নামছে চ্যাম্পিয়ন পর্তুগাল, রোনালদোর চোখ টানা দুইয়ে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ২:৯

ম্পিয়নদের ইউরো মিশন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) থেকে। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে হাঙ্গেরির মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

দুই দলের মধ্যে শক্তিমত্তার ব্যবধান স্পষ্ট। পর্তুগাল যেখানে ফিফা র্যাংকিংয়ে ৬ নম্বরে, হাঙ্গেরির অবস্থান ৫২তম। পর্তুগালের জন্য তাই টানা দ্বিতীয়বারের মতো ইউরো জয়ের মিশনটা শুরু হচ্ছে অনেকটাই ভারমুক্ত হয়ে।

স্বভাবতই পর্তুগালের ম্যাচে সবটুকু আলো দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। সেই আগ্রহও ইউরোর প্রথম ম্যাচের চেয়ে বেশি জুভেন্টাসে তার থাকা না থাকা নিয়ে।

ইউরোর আবহেও সংবাদ সম্মেলনে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রশ্ন করা হয়েছিল, জুভেন্টাসে তার ভবিষ্যৎ কী? জবাবে রোনালদোর পরিষ্কার কথা, ইউরো ছাড়া এখন কিছুই ভাবছেন না।

রোনালদো বলেন, ‘ইউরো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। পাঁচ নম্বর ইউরো খেলতে নামলেও মনে হচ্ছে প্রথমবার নামছি। তাই ভালোভাবে শুরু করতে চাই। প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ভালোভাবে খেলতে চাই।’

এবারের ইউরোতে রোনালদোর সামনে রেকর্ড ছোঁয়ার হাতছানি। আর ৫টা গোল করলেই আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। যদিও এসব রেকর্ড নিয়ে ভাবছেন না সিআরসেভেন।

রোনালদো বলেন, ‘রেকর্ড নিয়ে খুব একটা ভাবছি না। টানা দু’বার ইউরো জয় বেশি মধুর হবে আমার কাছে। ২০১৬-র দলের থেকে অনেকটাই আলাদা এবারের পর্তুগাল। অনেক যুব ফুটবলার রয়েছে এই দলে। প্রতিযোগিতায় কেমন খেলব, তা প্রমাণ করে দেবে কোন দলটা ভালো।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড