ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ১১:৩৬

মুন্সিগঞ্জের মাওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রায়হান (২২) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শিহাব বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যাই। ফেরার পথে মাওয়া গোল চত্বরে আসলে শরিফুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ওই মোটরসাইকেলে থাকা শরিফুল ও রায়হান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শরিফুলকে মৃত ঘোষণা করেন ডাক্তার। হাসপাতালে রায়হানের চিকিৎসা চলছে।

আহত রায়হান গুলশান এলাকায় থাকেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মাওয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়ে দুই জন এখানে এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হানের চিকিৎসা চলছে। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।

শাফিন / শাফিন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার