ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যশোরে দুই ভারতীয়সহ তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ১১:৩৬

যশোরে আবারো করোনার সংক্রমণ বাড়ছে। এক দিনের ব্যবধানে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩.৭৪ শতাংশে, যা আগের দিন (১১ জানুয়ারি) ছিল ১৭ দশমিক ৫৪ শতাংশ। এদিকে প্রথমবারের মতো ঢাকার বাইরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে যশোরে। সেখানে মোট ৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক। আক্রান্ত দুই ভারতীয় ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে জানানো হয়, ভারতীয় দুই নাগরিকের মধ্যে একজন পুরুষ, যার বয়স ৩০ বছর। আর আক্রান্ত নারীর বয়স ৪১ বছর। তাদের মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। বাংলাদেশি নাগরিক একজন পুরুষ এবং তার বয়স ২৫ বছর, যিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার তিন দিন ধরে ঠাণ্ডা ও গলাব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। 

যবিপ্রবির সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন এ ধরনের স্পাইক প্রোটিনে ৩০টিরও বেশি মিউটেশন বিদ্যমান। ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের ডাটা জিএসআইডি ডাটাবেজে জমা দেয়া হয়েছে।  

যবিপ্রবির জিনোম সেন্টারের গবেষক দলের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই তিনজনের নমুনা সংগ্রহের পর জিনোম সিকোয়েন্স করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শনাক্ত হওয়া দুই ভারতীয় বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। তারা ফিরে যাওয়ার সময় নমুনা পরীক্ষা করলে করোনা ধরা পড়ে। পরে তাদের জিনোম সিকোয়েন্স করে ওমিক্রন শনাক্ত হয়। আর শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। বিদেশ ফেরত কারো সংস্পর্শে আসার কথাও জানা যায়নি। আমরা ধরে নিচ্ছি, ওমিক্রন ধরনের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, ওমিক্রন খুবই দ্রুত সংক্রমনশীল। এজন্য টিকা গ্রহণ, মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের কাজটি যবিপ্রবির জিনোম সেন্টারে অব্যাহত থাকবে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার