ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় দুর্বৃত্তদের হামলায় ‍আহত যুবলীগ সভাপতির অবস্থা সংকটাপন্ন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৫:১০

পাবনার সুজানগরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যুবলীগ সভাপতির অবস্থা সংকটাপন্ন। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলার আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শামছুর রহমানকে (৪২) দুর্বৃত্তরা বুধবার (১২ জানুয়ারি) উপজেলার আহম্মদপুর বাজারে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। 

আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু জানান, আহম্মদপুর আহম্মদিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শামছুর রহমান মাদ্রাসা থেকে নিজ বাড়ি দক্ষিণচর ফেরার পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আহত‍াবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

এদিকে, এ ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, ঠিক কী কারণে এ হামলা এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা