স্বামীর গোপনাঙ্গ কর্তন করে পালাল স্ত্রী
গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রী হোসনেয়ারার (২৭) বিরুদ্ধে। সোমবার (১৪ জুন) সকালে নগরীর কাশিমপুরে লালদীঘি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃমূর্ষু অবস্থায় স্বামী শাহজাহানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে শাহজাহানের স্ত্রী।
শাহজাহান লালমনিরহাট জেলার আদিতমারী থানার চরিতাবাড়ী এলাকার আবদুল কাদেরের ছেলে। একই এলাকায় তার স্ত্রীর বাড়ি। কাশিমপুর থানাধীন লালদীঘির পার রওশন মার্কেট এলাকার মোবারকের বাসায় ভাড়া থেকে উভয়ই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
এ বিষয়ে শাহজাহানের চাচা সাত্তার মিয়ার সাথে মোবাইল কথা হলে তিনি বলেন, পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘঠেছে। আসলে বিষয়টি খুবই দুঃখজনক। ভাতিজা সুস্থ না হওয়া পর্যন্ত মামলার বিষয়ে কিছুই বলতে পারছি না।
পাশের রুমের ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে রোববার রাতে ঝগড়া হয়েছিল। সোমবার ভোরবেলায় শুনি এ ঘটনা।
শাহজাহানের চাচি বলেন, ওই মেয়ের আগে আরেকটি বিয়ে হয়েছিল। আগের পক্ষের একটি মেয়েও আছে।
জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ