ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ১২:১৪

সুন্দরবনে পর্যটক লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। রাত ১০টায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সঙ্গে যৌথসভা শেষে এ সিদ্ধান্ত হয়। সভায় সীমিত সংখ্যক যাত্রী পরিবহনসহ কয়েকটি শর্ত আরোপ করা হয়। এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সুন্দরবনে লঞ্চ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। 

ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার জানান, সরকার যে ১১ দফা নির্দেশনা দিয়েছে, সেখানে নৌ-পরিবহন বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা সীমিত সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ ও জাহাজ পরিচালনা করব।

খুলনা নদীবন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সুন্দরবন ভ্রমণে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সুন্দরবনের পর্যটন ব্যবসায় জড়িতদের সঙ্গে সভা শেষে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচলসহ আরও কিছু শর্ত দিয়ে সুন্দরবনে পর্যটন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ট্যুরিস্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড জানান, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সব ট্যুর অপারেটরদের বুকিং নেওয়া আছে। অনেকেই অগ্রিম টাকা নিয়ে খরচও করে ফেলেছেন। এমন পরিস্থিতে ওই নিষেধাজ্ঞা ট্যুর অপারেটরদের বিপাকে ফেলে। রাতের বৈঠকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার সকালে নির্ধারিত থাকা নৌ-যানগুলো সুন্দরবনে ট্যুর নিয়ে যায়।

উল্লে­খ্য, করোনা পরিস্থিতির শুরুতে ২০২০ সালের ২৬ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল হলে ওই বছরের ১ নভেম্বর থেকে স্বল্প পরিসরে সুন্দরবন ভ্রমণের সুযোগ দেয়া হয়। এর সাড়ে সাত মাস পর করোনা পরিস্থিতির অবনতি হলে ২০২১ সালের ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে ফের নিষেধাজ্ঞা দেয়া হয়। সাড়ে চার মাস বন্ধের পর ২০২১ সালের ১ সেপ্টেম্বর আবারও সুন্দরবন ভ্রমণ শুরু হয়।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা