ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ৩:১৪
ময়মনসিংহে শ্রীমদ্ভগবদগীতা বিষয়ক কুইজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) নগরীর দুর্গাবাড়ী আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী ধর্মসভার আয়োজনে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী ময়মনসিংহ জেলার সভাপতি প্রফেসর বিমল কান্তি দের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামীভক্তি প্রদানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, ময়মনসিংহ ইসকনের অধ্যক্ষ শ্রী নিধি কৃষ্ণ দাস, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শ্রী নীহার রঞ্জন রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগরের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন চন্দ্র দে, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রঞ্জন রায়, প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।
 
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী ধর্মসভার সাধারণ সম্পাদক শংকর সাহা।

এমএসএম / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ