ছিনতাই হওয়া অটোবাইকসহ ৫ আসামি গ্রেফতার
পাবনার সাঁথিয়ার অটোচালক সেলিম হত্যার রহস্য উদ্ঘাটনসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এবং উদ্ধার করেছে ছিনতাই হওয়া অটোবাইক। ধৃত আসামিরা হলো-সাঁথিয়ার ছোন্দহ এলাকার রাসেল হোসেন, বহলবাড়িয়া পূর্বপাড়ার রানা শেখ, শিলা খাতুন ও হোসেন আলী এবং আতাইকুলার বৃহস্পতিপুর গ্রামের দেলোয়ার হোসেন। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের মধ্যে দুজন রাসেল ও রানা শেখকে গ্রেফতার করা হয় ঢাকা জেলার ধামরাই থানার নওগাঁ বাজারের জনৈক বক্কারের ইটভাটা থেকে। পরে তাদের দেয়া তথ্যমতে শিলা খাতুন, হোসেন আলী এবং দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় নিজ এলাকা থেকে। দেলোয়ারের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোবাইকটি। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, গত ৯ জুন আতাইকুলার গোসাইবাড়ী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে অটোবাইকচালক সেলিম হোসেনকে সাঁথিয়ার বহালবাড়িয়া গ্রামের কালুহাটার বিলে হত্যা করে তার অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত