ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কাশিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসরকে শ্বাসরোধে হত্যা, আটক-১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৪-১-২০২২ রাত ৮:২৮
গাজীপুরের কাশিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বান্ধবী সাহিদা গাফফার (৭১) কে 
 শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনে
আটক করেছে পুলিশ। গত দুদিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন।
নিহত প্রফেসর সাহিদা গাফফার  কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পের একটি প্লটে কাজ করাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার প্লটে আনারুল নামের রাজমিস্ত্রি কাজ করতেন।
নিহত প্রফেসর সাহিদা গাফফার হাতে টাকা দেখায় তার হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চায় ওই রাজ মিস্ত্রি তখন তিনি ডাক চিৎকার দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। 
কাশিমপুর থানার উপ পরিদর্শক (এস আই) দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামী আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনারুল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর  গ্রামের আনসার আলীর ছেলে।
 
নিহত সাহিদা গাফফার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মৃত কিবরিয়াউল খালেকের স্ত্রী।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার