ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রতিপক্ষের টাকার জোরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থী!


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ৪:৪৯
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহার এক ইউপি প্রার্থীর মনোনয়ন জমা নেয়নি সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস। এমনই অভিযোগ করেছেন উপজেলার ছদাহার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মৃত আলী আহমদের ছেলে মো. আব্দুর রাজ্জাক। আজ মনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের নিচে সাংবাদিকদের এমন তথ্য জানান মেম্বার পদের প্রার্থী মো. আব্দুর রাজ্জাক।
 
এক বিবৃতিতে তিনি জানান, গত ১১ তারিখ ইউপি সদস্যপদে ফরম নিয়ে ১২ জানুয়ারি জমা দিতে গেলে উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাজ্জাক ফরমে ভুল হয়েছে জানিয়ে জমা না নিয়ে আরেকটি নতুন মনোনয়ন জমা করেন। পরে নিয়মানুযায়ী ফরম আর ব্যাংকিং কাজ শেষ করে ১২ তারিখ বিকেলে পুনরায় জমা দিলে রিটার্নিং কর্মকর্তা অদৃশ্য কারণে তার মনোনয়ন জমা নেননি। উল্টো বিভিন্ন হুমকি দিয়ে বের হয়ে যেতে বলেন।
 
এ বিষয়ে ভুক্তভোগী  রাজ্জাক আরো বলেন, আমি কমকর্তার পায়েও ধরেছিলাম, কান্নাকাটি করেছি। তবুও রিটার্নিং কর্মকর্তা আমার প্রতি সদয় হননি। আমি এটার বিরুদ্ধে কালকেই হাইকোর্টে রিট করব। অন্তত কী কারণে আমার মনোনয়নপত্র জমা নেবে না সেটা তো কর্তৃপক্ষ অবশ্যই বলবে। আমার মনে হয় রিটার্নিং কর্মকর্তা কারো থেকে টাকা খেয়ে আমার সাথে এ কাজ করেছেন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেবকে ফোনে পাওয়া যায়নি।

শাফিন / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন