ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫-১-২০২২ বিকাল ৫:৫৪

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান এর নির্দেশে এবং ডিবির ওসি মো. সফিকুল ইসলামের তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগরীকে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশ  নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে পাটগুদাম এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত রুসমত আলীর ছেলে মো. সফিকুল ইসলাম, পাটগুদামের আ. মান্নানের স্ত্রী মোছা.  মাজেদা বেগমকে এবং এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে ব্রিজ মোড় হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলিয়া মাদ্রাসার মৃত হোসেন আলীর ছেলে মো রফিকুল ইসলাম @ রবিসহ ৩ জনকে গ্রেফতার কর‍া হয়েছে।

ওসি আরো জানান, তিন মাদক ব্যাবসায়ী এবং ৬ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ মহানগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‍এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ