ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে করোনায় ২ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫-১-২০২২ রাত ৯:৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃতরা হলেন-ময়মনসিংহের তারাকান্দার আসাদুজ্জামান (৬৫) ও নান্দাইলের রসুল মিয়া (৪৩)। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হলো। শনিবার (১৫ জানুয়ারি) মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ