আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ইটবোঝায় ট্রাক্টরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ওসমান গণি (৪৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর ইটভাটা সংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত ওসমান গণি (৪৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বলরাম গ্রামের সাত্তার কারীর ছেলে ও আহত আল-আমিন (৩০)একই জেলার ফুলছড়ি উপজেলার উদখালী কোলগ্রামের আবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ওসমান গনি এবং আল-আমিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল যোগে রাজশাহীর পবা’র উদ্দেশ্যে রওনা দেয়, পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ইট বোঝায় ট্রাক্টরে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওসমান গণি (৪৫) মারা যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। অপর আরোহী আল-আমিন (৩০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত ওসমান গণি রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান এস.কে.এস-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে’।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied