গজারিয়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ.
১৫ জানুয়ারি শনিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে গজারিয়ায যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রয়োজনে অপারেশন, গাইনী ( মহিলা ডাক্তার), শিশু রোগ,ডায়াবেটিস, সাধারণ চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক লিমিটেড এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটির ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব নূর মোহাম্মদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক জনাব সিরাজুল ইসলাম ভরসা, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান খান নেকি, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার আঁখি, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দীন আহম্মেদ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, বিভিন্ন স্কুললের প্রধান শিক্ষক, গজারিয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলাকার সাধারণ লোকজন সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান