রংপুর মেডিকেল কলেজ দালালমুক্ত করার দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) মায়ের চিকিৎসা করাতে গিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দালালের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ ও হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত করার দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সাধারণ জনগণ ছাড়াও ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আহসান হাবিব নাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাদুল্লাপুরের শেরপুর গ্রামের শহিদুল ইসলামের অসুস্থ স্ত্রীকে তারই দুই ছেলে রমেকে নিয়ে যান। সরকারি ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবি করে কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকার ভাউচার চাইলে তাদের দুই ভাইকে বেধড়ক মারপিট করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, হাসপাতাল পরিচালকের অপসারণ, দালাল ও দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
গত শুক্রবার সন্ধ্যায় অসুস্থ মায়ের চিকিৎসা করাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। এ সময় ৩০ টাকা ভর্তি ফির বদলে ১০০ টাকা নেয় হাসপাতালের কর্মচারীরা। এর প্রতিবাদ করায় পিটিয়ে আহত করা হয় রিয়াদ ও রাশেদকে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের পাঁচ কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত