ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৮


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৬:৪
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষক, প্রতারকসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে ময়মনসিংহ নগরীর মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, জোয়াসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) ত্রিদীপ কুমার বীর-এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার বাঘমারা এলাকা হতে ধর্ষণ মামলার আসামি বাঘমারার নজরুল ইসলারের বাড়ির ভাড়াটিয়া খাইরুল হকের ছেলে তাওহীদুল হককে গ্রেফতার করা হয়েছে। ‍এছাড়া এসআই (নিরস্ত্র) ত্রিদীপ কুমার বীর-এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার চরপাড়া এলাকা হতে প্রতারণা মামলার আসামি সানকিপাড়ার আব্দুল ছালামের ছেলে মো. জাকারিয়াকে গ্রেফতার করা হয়।
 
অপরদিকে এসআই (নিরস্ত্র) আশিকুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানার সানকিপাড়া এলাকা হতে যৌতুক মামলার আসামি চরঈশ্বরদিয়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ফয়সাল আহমেদকে গ্রেফতার করা হয় এবং কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩টি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে ৩ আসামিকে গ্রেফতার করে।
 
ওসি আরো জানান, একই ব্যক্তির নামে দুটি ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহ নগরীর মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কোতোয়ালি থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ