ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় সুচিত্রা সেনের অষ্টম প্রয়াণ দিবস পালন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:৫১

পাবনায় নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের অষ্টম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিনটিকে স্মরণ করে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সুচিত্রা সেন স্মৃতি সংসদ ও চলচ্চিত্র উদযাপন পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের হেমাসাগর লেনে তার পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুল হক চুন্নুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ সংসদের নেতৃবৃন্দ কমরেড জাকির হোসেন, আখিনূর ইসলাম রেমন, কামাল সিদ্দিকী, জিকে সাদী, রেজাউল করিম মনি, কাজী বাবলা, মুস্তাফিজুর রহমান রাসেল, নাজনীন খান কেয়া ইসলাম, স্বর্নালী বেগম, রনি ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি উদ্ধারের দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো সেখানে স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা বাড়িটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পর্যটকবিমুখ হচ্ছে। আগত দর্শনার্থী ও সংস্কৃতিকর্মীদের প্রাণের দাবি ছিল এটিকে একটি আধুনিক সংগ্রহশালাসহ দৃষ্টিনন্দন স্থানে রূপান্তর করার। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অদ্যাবধি সুচিত্রা সেনের এই পৈত্রিক বাড়িটি স্মৃতি সংগ্রহশালা করা হয়নি। তাই অতিদ্রুত এই স্থানটিকে সংস্কারসহ পর্যটন আকৃষ্ট করা জন্য সব ধরনের উন্নয়নকাজ করার দাবি জানান জেলার সংস্কৃতিকর্মীরা।  

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা