ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩০.৭০ শতাংশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:২

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের এই ইউনিটে ভর্তি হয়েছেন একজন রোগী। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

তবে এই এক দিনে রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। 

১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৩ জন। বর্তমানে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের একজন এবং পাবনার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন রোগী। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা ধরা পড়েছে।

করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহীর বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ। এক দিন আগে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ১৯ শতাংশ। 

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার