এ বছরই বিয়ে করছেন শিল্পার বোন, পাত্র কে?
স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের জেরে গত বছরের শেষ ছয়টা মাস মোটেই ভালো যায়নি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। চারপাশ থেকে আলোচনা-সমালোচনা আর বিতর্কের শূল এসে প্রতিমুহূর্তে বিদ্ধ করেছে তাকে। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। জীবনেও ফিরছে স্বাভাবিকতা। এবার নতুন বছরের শুরুতেই আলোচনায় এসেছে শিল্পার বোন শমিতা শেট্টির বিয়ে প্রসঙ্গ।
‘বিগ বস ১৫’-এ নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন শমিতা। চলতি বছরেই বিয়ে করছেন তিনি। কিন্তু পাত্র কে? প্রেমিক রাকেশ বাপট যে নন, শমিতার কথায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গেলো।
‘বিগ বস’র গত পর্বে এক জ্যোতিষী এসেছিলেন, যিনি প্রত্যেক প্রতিযোগীর ভবিষ্যদ্বাণী করছিলেন। শমিতার ক্ষেত্রে জ্যোতিষী বলেন, খুব তাড়াতাড়ি বিয়ে হবে তার। পাত্র অতি সাধারণ। কিন্তু বিয়ের পরে তার ভাগ্য খুলে যাবে। শমিতার বিবাহিত জীবন সুখের হবে। শমিতা ও তার স্বামীর সংসারে এক ছেলে ও এক মেয়ে হবে।
জ্যোতিষীর এমন ভবিষ্যদ্বাণীর পর আরেক প্রতিযোগী নিশান্ত ভট্টকে শমিতা জানান, তিনি চলতি বছরেই বিয়ে করবেন। কিন্তু পাত্রের খোঁজ নেই। এদিকে ‘বিগ বস ওটিটি’-তে রাকেশ ও শমিতার প্রেম যে অনুষ্ঠানের পরেও গড়িয়েছে, তা সবারই জানা।
নিশান্ত তাই পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘কেন, রাকেশই তো আছে।’ শমিতার সাফ উত্তর, ‘তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।’
শমিতাকে সতর্ক করে নিশান্ত বলেন, ‘রাকেশকে আমি অনেক দিন ধরে চিনি। ও কিন্তু খুবই জটিল।’ শমিতাও জবাবে বলেন, ‘আমিও কিন্তু খুব সহজ নই।’
বিয়ে নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে এমন পাল্টাপাল্টি কথার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, রাকেশের সঙ্গে শমিতার প্রেম পর্বের আয়ু ‘বিগ বস’ পর্যন্তই। নায়িকা বিয়ে করবেন বটে, তবে প্রেমিক রাকেশকে হয়তো নয়।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল