ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ, সম্পাদক রুহুল


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১:২৫

নওগাঁর মান্দায় এক বছর মেয়াদি ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিতে মোজাদ্দিদ আল হাবীব মারুফকে সভাপতি এবং রুহুল আমিন মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্য নেতারা হলেন- সহ-সভাপতি সাইদুর খাঁ, সোহাবুর রহমান সোহান, মোশারফ হোসেন লিটন, আরমান হোসেন, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম সাজু; যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন বাবু, মোস্তাফিজুর রহমান রিপন, নূর ইসলাম, ফিরোজ ইসলাম সুমন, সাদিক হাসান সাগর; সাংগঠনিক সম্পাদক তারিকুল তালুকদার তারেক, আরিফ হোসেন রনি, এসএম আব্দুল্লাহ আল আরাফাত শুভ।

এ ব্যাপারে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, মান্দা উপজেলা ছাত্রলীগের আগের কমিটি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, সহ-সম্পাদক এবং জেলা ছাত্রলীগসহ সকলের মতামতের ভিত্তিতে মারুফকে সভাপতি ও রুহুলকে সাধারণ সম্পাদক করে মান্দা উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটির সাফল্য কামনা করছি।

শাফিন / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬