রূপগঞ্জে পরকীয়া প্রেমের জেরে স্বামীর বাড়ি ছেড়ে যুবকের সঙ্গে লাপাত্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে স্বামীর বাড়ি ছেড়ে যুবকের সঙ্গে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে মোসা. রনি আক্তার নামের এক গৃহবধূর বিরুদ্ধে। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর স্বামী মো. মোস্তাফিজুর রহমান রনি রূপগঞ্জ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিঘীবরাব এলাকার ফকির কটন মিলস সংলগ্ন বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফা রাজ্জাকের ছেলে মো. মোস্তাফিজুর রহমান রনির সঙ্গে গত ৬ মাস আগে একই এলাকার ভাড়াটিয়া মো. নুর ইসলামের মেয়ে মোসা. রনি আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্ত্রী রনি আক্তার তার স্বামী মো. মোস্তাফিজুরের কোনো কথাবার্তা না শুনে নিজের খেয়াল-খুশিমতো চলাফেরা করাসহ সাংসারিক ছোটখাটো বিষয়ে স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ করে। রনি আক্তার বেপরোয়াভাবে চলাফেরা করে এবং দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কখা বলায় ব্যস্ত থাকত সব সময়।
এরই মধ্যে স্বামী মোস্তাফিজুর জানতে পারেন তার স্ত্রী রনি আক্তারের সঙ্গে একই এলাকার ফকির কটন মিলস সংলগ্ন (ইতালি ভিলা) বাড়ির ভাড়াটিয়া মো. জামালের ছেলে মো. তৌহিদ মিয়ার (২৩) পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। এ ঘটনা জানতে পেরে মোস্তাফিজুর তার স্ত্রীকে নিষেধ করে সংসার করার কথা বললে তাকে উল্টো বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তার স্ত্রী।
আরো জানা যায়, গত ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে মোস্তাফিজুরের অনুপস্থিতিতে তার স্ত্রী রনি আক্তার ও তৌহিদ মিয়া পরস্পর যোগসাজেশে তার ঘরের মোটরসাইকেল বিক্রির নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার (যার মূল্য আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা)-সহ কাপড়চোপড় সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে যায়।
এ ব্যাপারে স্বামী মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমি যখন জানতে পারি তৌহিদ মিয়ার সাথে আমার স্ত্রীর সম্পর্ক তখন আমি তৌহিদ মিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমার কথা শোনেনি বরং আমার মোটরসাইকেল বিক্রির টাকা ও আমার স্বর্ণালঙ্কারসহ আমার স্ত্রীকে নিয়ে সে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত তৌহিদ মিয়ার সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied