ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের মাস্ক ক্যাম্পেইন
মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে এই ক্যাম্পেইন হয়। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরণ ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সকলে সচেতন হউন, মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালীর পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন যাত্রীবাহি মোটরযান, সিএনজি, ব্যাটারী চালিত অটো ও রিক্সারোহীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এছাড়াও জেলা পুলিশের নির্দেশে কোতোয়ালী পুলিশের পৃথক চারটি টিম করোনা প্রতিরোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য করোনার শুরু থেকে ময়মনসিংহ জেলা পুলিশ মাস্ক বিতরণ, অনাহারি ও নতুন করে বেকার হয়ে পড়াদের মাঝে প্যাকেট ও রান্না করা খাবার থেকে শুরু করে চাল, ডাল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied