ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫
ফরিদপুরের সালথায় গ্রাম্যদলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ ই জানুয়ারি) সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গেলে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রাম্যদলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে সিংহপ্রতাব গ্রামের বাসিন্দা ইউপি নব-নির্বাচিত সদস্য শাহজান শেখের সাথে সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়দিন আগে এনিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে গ্রামে উত্তেজনা চলছিল। একপর্যায় মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ থেকে ১০ পর্যন্ত দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য শাহজান শেখ, হোসেন শেখ, সত্তার খালাসী, সুরুজ খালাসী, সুজাদ খালাসী ও ফরহাদ শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা বলেন, গ্রাম্যদলাদলিকে কেন্দ্র করে সকালে আমার দলের সমর্থক সুরুজ খালাসী আর সুজাদ খালাসীর উপর অতর্কিতভাবে হামলা করে শাহজান শেখের লোকজন। এনিয়ে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
নব-নির্বাচিত ইউপি সদস্য শাহাজান বলেন, বেশ কয়েকদিন ধরে আমাদের গ্রামে গ্রাম্যদলাদলি নিয়ে উত্তেজনা চলছিল। কোনো কারণ ছাড়াই সকালে আমার দলের সমর্থক ময়না নামে এক নারীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ইব্রাহিম মোল্যার সমর্থকরা। খবর পেয়ে আমার লোকজন এগিয়ে আসলে সংঘর্ষ বেধে যায়।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে। পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied