ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জুড়ী থানা পুলিশের সহায়তায় নিজ ঘরে ফিরলেন গফরগাঁওয়ের মমতাজ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ৮:৮
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের সহায়তায় নিজ ঘরে ফিরলেন গফরগাঁওয়ের মমতাজ বেগম রেনু (৫৫)। মমতাজ বেগমকে মঙ্গলবার ( ১৫ জুন ) তার পরিবারের হাতে তুলে দেন জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস।
 
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের মানসিক ভারসাম্যহীন মেয়ে মমতাজ বেগম গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। তিনি ঢাকা থেকে ভুলক্রমে কুলাউড়ার ট্রেনে উঠে গত কয়েক দিন যাব‍ৎ জুড়ীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন। সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার চৌমুহনীতে দায়িত্ব পালন করার সময় থানার এসআই অনিক রঞ্জন দাসকে ওই মহিলা নিজ বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলেন। তাৎক্ষণিক মহিলার সাথে কথা বলে পুলিশের দলটি বুঝতে পারে মহিলাটি ভুলক্রমে এখানে চলে এসেছে। পরবর্তীতে এসআই অনিক রঞ্জন দাস গফরগাঁও থানায় যোগাযোগ করে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করলে মঙ্গলবার ওই মহিলার ভাই ফেরদৌস আহমেদ এসে জুড়ী থানা থেকে তাকে নিয়ে যান।
 
মমতাজ বেগমের ভাই ফেরদৌস আহমেদ বলেন, গত এক সপ্তাহ যাবৎ আমার বোনকে হারিয়ে আমাদের পরিবারের সবাই দিশাহারা হয়ে গিয়েছিলাম। জুড়ী থানা পুলিশের সহযোগিতায় আমার বোনকে খুঁজে পেয়ে জুড়ী থানা পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
এসআই অনিক রঞ্জন দাস বলেন, সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার চৌমুহনীতে দায়িত্ব পালন করার সময় এই মহিলা আমাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলেন। তাৎক্ষণিক মহিলার সাথে কথা বলে আমরা বুঝতে পারি তিনি ভুলক্রমে জুড়ীতে চলে এসেছেন। জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী স্যারের নির্দেশনায় গফরগাঁও থানায় যোগাযোগ করে তার আত্মীয়দের সাথে যোগাযোগ করলে মঙ্গলবার ওই মহিলার ভাই ফেরদৌস আহমেদ এসে জুড়ী থানা থেকে তাকে নিয়ে যান।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ