নিয়ামতপুর সদর ইউপি আওয়ামীলীগের নির্বাচনী কর্মী সবাই : খাদ্যমন্ত্রী
দেশে এমন একজনকেও পাওয়া যাবে না যে আওয়ামীলীগ সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যা কৃষক তারা কৃষক ভর্তিকি পায়, যারা চাকুরীজীবি তারাও বিভিন্ন সুযোগ সুবিধা পায়, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে তারা সরকারী বই এবং উপবৃত্তি পায়, এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, ভিজিডি, ভিজিএফ এমনকি হিজড়া ভাতাও প্রদান করছে এ সরকার। মঙ্গলবার ১৮ জানুয়ারী বেলা ১২টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন ৩১ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশে খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি মুঠোফোনের মাধ্যমে উপরোক্ত কথাগুলো বলেন। নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা) আলহাজ্ব বজলুর রহমান নঈমের সভাপতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, আব্দুর রহমান, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফ হোসেন বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত, আশরাফুৎ দৌলা মিলন, হুমায়ন কবির।
খাদ্যমন্ত্রী আরো বলেন, এ নৌকা বজলুর রহমান নঈমের না, এ নৌকা নূহ নবীর নৌকা, এ নৌকা স্বাধীনতার প্রতীক, এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এ নৌকা শেখ হাসিনার নৌকা। এ নৌকাকে ভোট দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এ নৌকার সম্মান রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করতে হবে। ছাগলের তিন নম্বর বাচ্চাকে ভোট দিয়ে কোন লাভ হবে না।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied