বশেমুরকৃবি'তে বীজের স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যাললয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক বীজ প্রত্যয়ন এজেন্সীর বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে বীজের স্বাস্থ্য (সীড হেল্থ) পরীক্ষা বিষয়ক ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ক্লিনিকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস। এছাড়া অনুষ্ঠানে ডিন গ্র্যাজুয়েট স্টাডিজ প্রফেসর ড. আবু আশরাফ খান, পরিচালক আইকিউএসি প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: সাদিকুর রহমান ও সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাঃ সালাহউদ্দীন, প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক ড. মোঃ আব্দুল্লাহীল বাকী ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হতে আগত প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহিদুল ইসলাম মাসুম।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied