আবারও বড় পর্দায় একসঙ্গে সোহম-পায়েল
একদিকে দায়িত্ব, আর অন্যদিকে মন দেওয়া-নেওয়ার খেলা। এমন এক সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে আসছেন পরিচালক রাজা চন্দ। সিনেমার নাম ‘হার মানা হার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার ও আয়ুষী তালুকদার। আরও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী ও শিশুশিল্পী সিলভিয়া দে। সিলভিয়াকে কেন্দ্র করেই এই ছবির মূল প্লট।
সিনেমায় সোহমের চরিত্রের নাম বিক্রম। সুদর্শন, ধনী ও সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে রয়েছে ১০ বছরের এক ফুটফুটে মেয়ে। মা-হারা মেয়েকে একা হাতে বড় করে তুলতে নানা বিপাকে সোহম।
তাকে বিয়ের প্রস্তাব দেয় তার বোন। ডেটিং অ্যাপ ঘেঁটে আয়ুষীর সঙ্গে বিয়েও ঠিক হয়। কিন্তু এখানেই কাহিনীতে টুইস্ট, এন্ট্রি বুলবুলির। বিক্রমের (সোহম) ছোট্ট মিষ্টি হারিয়ে যাওয়া মাকে খুঁজে পায় বুলবুলির মধ্যে।
এই অবস্থায় কী করবে বিক্রম? মেয়ের পছন্দের বুলবুলিকে, নাকি ডেটিং অ্যাপ থেকে ঠিক হওয়া আয়ুষীকে বিয়ে করবেন তিনি? এই নিয়েই গল্প পুরো সিনেমা।
জানা গেছে, খুব শিগগির শুরু হতে চলেছে হার মানা হার সিনেমার শুটিং। বড় পর্দায় আবারও ছবির পসরা নিয়ে তৈরি পরিচালক। এর আগেও একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন সোহম-পায়েল।
কেরিয়ারের শুরুতেই সোহমের সঙ্গে পায়েলের ‘বোঝে না সে বোঝে না’ আজও হিট। আবারও এক ছবিতে তারা। এবার সঙ্গী আয়ুষী।
শাফিন / শাফিন
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’