ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ২:২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হলো পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ড ফিশের কার্যক্রম বাস্তবায়নকারী 'বরিশাল এলাকার নিউট্রি-চ্যাম্পস বিজয়ী শেফস' ফারিয়া জামান স্বৈতী ও মফিদুল ইসলাম নোমান। তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী। কর্মশালাটি ওয়ার্ল্ড ফিশের বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটির সার্বিক সহযোগিতায় এবং ইউএসএআইডির আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের পুষ্টি বিশেষজ্ঞ মো. আবু হাসান আলী, ড. মো. সাজেদুল হক, চেয়ারম্যান ফিশারিজ টেকনোলজি বিভাগ এবং লিটন চন্দ্র সেন, চেয়ারম্যান, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ড ফিশের সিনিয়র প্রোগ্ৰাম ম্যানেজার মো. এমদাদ হোসেন। 
 
সঠিক নিয়মে মাছ ও শাক-সবজি রান্নার পদ্ধতি এবং মাছের পুষ্টিগুণ প্রচারের মাধ্যমে মানুষের মাছ খাওয়ার চর্চাকে বৃদ্ধি করা ছিল এ কর্মশালার অন্যতম লক্ষ্য। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীরা কোভিড-১৯, পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক জরুরি বার্তা সম্পর্কে অবগত হন।

শাফিন / জামান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা