ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা চলছেই


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ২:৩৩

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর থেকে জাতীয় পতাকা আর নামানো হয়নি। দিন-রাত ওই মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের সামনের অংশে (উপরে) জাতীয় পতাকা টাঙানো অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সরেজমিন দেখা যায়, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনে জাতীয় পতাকা টাঙানো অবস্থায় রয়েছে। হাসপাতালের বহির্বিভাগে কোনো চিকিৎসক বা নার্স না থাকলেও কয়েকজন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সূর্যাস্তের পর অন্ধকার ঘনিয়ে এলেও জাতীয় পতাকা নামানোর ব্যবস্থা নেয়নি কেউ।

আশপাশের লোকজন জানান, ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা টাঙানোর পর থেকে সেটা আর নামানো হয়নি। সেখানে দিন-রাত সার্বক্ষণিক জাতীয় পতাকা টাঙিয়ে রেখে জাতীয় পতাকা তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হচ্ছে।

দায়িত্বরত আনসার সদস্য আলমগীর, বলাই সরকার, সুজন ও শহীদুল ইসলামের সাথে কথা হলে তারা বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পতাকাটি টাঙানো হয়েছে। এরপর এ পর্যন্ত আর নামাতে দেখিনি। তবে এটি দেখাশোনা করার জন্য আউট সোর্সিংয়ের লোক রয়েছে বলেও জানান তারা।

এ বিষয়ে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. আরিফুর রহমান মুঠোফোনে জানান, এটা খুবই লজ্জাজনক ঘটনা যে, জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। আমি উপ-পরিচালককে বিষয়টি এখনই জানাচ্ছি।

এরপর কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের দায়িত্বে থাকা উপ-পরিচালক ডা. বেলায়েত হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, সূর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় থাকলে সেটা জাতীয় পতাকার অবমাননা। পতাকা আইন অনুযায়ী প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে সূর্যাস্তের পূর্বেই নামিয়ে ফেলতে হবে।

শাফিন / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত