দৌলতখানে ভুয়া সেনা কর্মকর্তা আটক
ভোলার দৌলতখানে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহামদের হাট আলিম মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম তানভির। তার বাড়ি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে।
জানযায়, কামরুল ইসলাম নামের এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ দুপুরের উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া মো. নোমানের বাড়িতে যান। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে তদন্ত কাজে এসেছেন বলে নোমানের কাছ থেকে অর্থ দাবি করেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এসকল তথ্য নিশ্চিত করেছেন
শাফিন / শাফিন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied