ফরিদপুরের চিকিৎসা ব্যবস্থা : সিজারকালে শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ
ফরিদপুরের খাবাসপুরের বেসরকারী আরামবাগ হাসপাতালে সিজার করার সময় শিশুর হাত ভেঙ্গে ফেলার অভিযোগ তুলেছেন এক অবিভাবক। এ বিষয়ে জেলার স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুওে ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা ানিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্র বন্ধ করে দিয়েছে।
ভুক্তভোগী শিশুটির পিতা আরিফুল আলম সজলের অভিযোগ ২০২১ সালের ১৩ ডিসেম্বর স্ত্রী মৌসুমী আক্তার মুক্তাকে ওই হাসপাতালে সিজার করলে পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির জন্মের পর তার হাতে সদস্য আছে জানিয়ে ম্যাসেজ করতে বলেন চিকিৎসক। এরপর ১৫ ডিসেম্বর ছাড়পত্র দেয়ার পর শিশুটিকে বাসায় নিয়ে গেলেও তার অস্বাভাবিক কান্না কারনে ১৮ ডিসিম্বও স্থানীয় শিশু বিশেষজেঃর কাছে নেয়া হয়। এসময় ওই শিশু বিশেষজ্ঞের পরামর্শে এক্সরে করানো হয়ে হাত ভাঙ্গার বিষয়টি দৃষ্টিগোচর হরে। পরেশিশুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়।
তিনি দাবী করেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হলেও তারা বিষয়টি কর্ণপাত হরেনি। অতপর গত কয়েকদিন আগে বিষয়টি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়।
ইতিপুর্বেও এই প্রতিষ্ঠানটিকে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছিল উল্লেখ করে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান জানান, বিষয়টি স্বাস্থ্য বিভাগকে ইতিপুর্বে অবহিত করাও হয়েছে।
এদিকে বুধবার সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল ওই হাসপাতালে অভিযান চালায় এবং নানা অনিয়মের কারণে হাসপাতালটি বন্ধ করে দেন। তিনি জানান, তিনজন চিকিৎসক থাকার কতা থাকলেন রয়েছে একজন, ছয়জন নার্সেও স্থলে রয়েছে তিনজন। এয়াড়া অন্যান্য ক্ষেত্রেও নানা অনিয়ম থাকায় আপাতত বন্ধ করে দেয়া হয়। আগামী পাঁচ দিনের মধ্যে শর্ত পূরণ করতে না পারলে স্থায়ীভাবে হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
শাফিন / শাফিন
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied