ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১১


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৩৮
ফরিদপুরের  নগরকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 
 
স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে বুধবার সকালে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাচ্চু মোল্যার ছেলে হৃদয় মোল্যার সঙ্গে মেহেরদিয়া গ্রামের স্বপন মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মেহেরদিয়া গ্রামবাসী ও গোয়ালদী গ্রামবাসী দেশীয় অস্ত্র ঢাল-সরকি, রামদা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়। নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, মেহেরদিয়া ও গোয়ালদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় দুপক্ষের মাতুব্বর ও সমর্থকদের বুঝিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করি।
 
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শাফিন / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা